মেসিকে কলকাতায় আনার উদ্যোক্তার মিলল না জামিন

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 86
মেসি এসেছিলেন কলকাতায়। অপেক্ষা করেছিল গোটা শহর। তবে অপেক্ষার ছবি আর বাস্তব পরিস্থিতির ছবির যে ফারাক বিস্তর, স্পষ্ট হয়ে যায় শনিবার দুপুরেই। ১৩ ডিসেম্বর কলকাতায় যেন মেসি ম্যাসাকার ডে।
চরম বিশৃঙ্খলা, তীব্র অশান্তি, অনুরাগী-সমর্থকদের ক্ষোভ। মাঝ-মাঠ থেকেই ফিরে যান মেসি। এসবের মাঝেই, শনিবার দুপুরেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় মূল উদ্যোক্তা শতদ্র দত্তকে। রবিবার তাঁকে আদালতে তোলা হয়েছিল।
রবিবার শতদ্রু দত্তকে তোলা হয় বিধাননগর মহকুমা আদালতে। সেখানে তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর তেমনটাই। সুত্র : আজকাল।
ট্যাগস :
মেসি

























