ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোতে খেলোয়াড় ছেড়ে ৮ কোটি বোনাস পেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 154
178

চলতি বছরের নারী ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ফুটবলার ছাড়ায় ইউয়েফার কাছ থেকে ৮ কোটি টাকার বেশি বোনাস পেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সব মিলিয়ে ৭৯ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি টাকার বেশি বোনাস দিয়েছে ইউয়েফা।

মেয়েদের খেলার ভবিষ্যতের জন্য বিনিয়োগের অংশ হিসেবে ইউরোপের মোট ১০৩টি ক্লাবকে এই মোট ৭৯ লাখ পাউন্ড বোনাস দেওয়া হয়েছে। ২০২২ সালের ইউরোর পর এই বোনাসের পরিমাণ ছিল এর ঠিক অর্ধেক।

ক্লাব থেকে ছুটি নিয়ে জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ায়, ক্লাবগুলোকে একেকজন খেলোয়াড়ের জন্য দিনপ্রতি ৯৫৮ পাউন্ড হিসেবে বোনাস দিয়েছে। এর মধ্যে পুরো টুর্নামেন্ট ছাড়াও ১০ দিনের প্রস্তুতি পর্ব ও ১ দিনের ভ্রমণ দিনও ছিল।

৪ পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলকিপারের

সেই হিসেব করেই বাকি সবার চেয়ে বেশি ৪ লাখ ৯৭ হাজার পাউন্ড বা ৮ কোটি টাকার বেশি পেয়েছে বার্সেলোনা। এছাড়া ৪ লাখ পাউন্ডের বেশি পেয়েছে শুধু জার্মানির বায়ার্ন মিউনিখ (৪ লাখ ৮ হাজার পাউন্ড) ও ইংল্যান্ডের চেলসি (৪ লাখ ৫ হাজার পাউন্ড)।

শুধু ইংল্যান্ডের ক্লাবগুলোই পেয়েছে ২১ লাখ পাউন্ড। ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির ক্লাবেই গেছে ৬২ লাখ পাউন্ড (৭৯ শতাংশ)। সব মিলিয়ে মোট ১৬টি ফুটবল ফেডারেশনের ক্লাবগুলোর মাঝে বণ্টন করা হয়েছে এই বোনাসের অর্থ।

ছেলেদের ফুটবলেও জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়লে ক্লাবগুলোকে বোনাস দিয়ে থাকে ইউয়েফা। গত বছরের ইউরোর পর ৫৫টি ফুটবল অ্যাসোসিয়েশনের ৯০১টি ক্লাবকে ২২ কোটি ৩০ লাখ পাউন্ড বোনাস দেওয়া হয়েছিল। যেখানে প্রত্যেক খেলোয়াড়ের জন্য দিনপ্রতি ছিল প্রায় ৩ হাজার থেকে ৮ হাজার পাউন্ড পর্যন্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইউরোতে খেলোয়াড় ছেড়ে ৮ কোটি বোনাস পেল বার্সেলোনা

আপডেট সময় : ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫