ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 145
173

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত এক পত্রে সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদেরকে এ অনুরোধ জানানো হয়েছে।

জারিকৃত পত্রে বলা হয়েছে, ‘হজ-২০২৬ এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমাদানপূর্বক প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজ যাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের নির্দেশনা রয়েছে।’

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

জারিকৃত পত্রে আরও বলা হয়, হজ-২০২৬ এর যে সকল হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা প্রদান করেননি, তাদেরকে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে অবশিষ্ট সমুদয় অর্থ জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা প্রদান না করলে, সেই হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা

আপডেট সময় : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫