ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ হেরে রোনালদো— ‘এই লড়াই শেষ হয়নি’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 78

সৌদি প্রো লিগে টানা ১০ ম্যাচ জিতে উড়ন্ত শুরু করেছিল আল-নাসর। এরপর হঠাৎ ছন্দপতন। গত বছরের শেষ ম্যাচে পয়েন্ট হারানোর পর নতুন বছরের শুরুতে দুই ম্যাচে হার। দলের এই অবস্থায় হতাশ হলেও এখনই হাল ছাড়ছেন না আল-নাসর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার রাতে আল-কাদসিয়ার বিপক্ষে আল নাসরের হার ২-১ গোলে। এই পরাজয়ে শিরোপা রেসে কিছুটা পিছিয়ে পড়ল রিয়াদের ক্লাবটি। লিগের শীর্ষস্থানে থাকা আল-হিলালের চেয়ে ৪ পয়েন্ট পেছনে থাকা আল-নাসরের সংগ্রহ ৩৫ পয়েন্ট।

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে এল ক্লাসিকোর মঞ্চে রিয়াল

ঘরের মাঠ আল আউয়াল পার্কে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। বিরতির পর ৫১ মিনিটে জুলিয়ান কুইনোনস ও ৬৬ মিনিটে নাহিতান নান্দেসের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আল-কাদসিয়া।

৮১ মিনিটে পেনাল্টি থেকে ২০২৬ সালে নিজের প্রথম গোল করেন রোনালদো। তবে এতেও দলের হার এড়ানো যায়নি।

চলতি মৌসুমে শেষ চারটি লিগ ম্যাচে মাত্র একটিতে জয় আল-নাসরের। ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জিততে পারেনি পর্তুগিজ তারকা।

শিরোপা লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে আরব নিউজকে রোনালদো বলেন, ’আল-হিলাল ও আল-ইত্তিহাদের মতো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। তবে আমরা এখনো লড়াইয়ে আছি। ফুটবলে ভালো সময়, খারাপ সময় আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেশাদার থাকা, ক্লাবকে সম্মান করা এবং বিশ্বাস রাখা যে সময় বদলাবে।’

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেও বার্তা দিয়েছেন রোনালদো। সেখানে তিনি লেখেন, ’এই লড়াই শেষ হয়নি। আমরা একসঙ্গে ঘুরে দাঁড়াব।’

এই ম্যাচে করা গোলের মাধ্যমে রোনালদোর ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৮। রেকর্ড ১,০০০ গোলের মাইলফলক ছুঁতে এখন আর ৪২ গোল দূরে তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যাচ হেরে রোনালদো— ‘এই লড়াই শেষ হয়নি’

আপডেট সময় : ০৩:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬