ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে এল ক্লাসিকোর মঞ্চে রিয়াল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 117
131

আগের রাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জয়ে ফাইনালে এল ক্লাসিকোর মঞ্চ প্রস্তুতই ছিল। বৃহস্পতিবার রাতে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল রিয়াল মাদ্রিদও।

সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয় ২-১ গোলের। রিয়ালের হয়ে গোল করেন ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগো। এক গোল শোধ দেন আতলেতিকোর আলেকজান্ডার সরলথ।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দুর্দান্ত এক ফ্রি-কিকে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ম্যাচ শুরুর মাত্র ৭৭ সেকেন্ডেই ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে গোল করেন ভালভের্দে।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ভালভের্দের পাস নিয়ন্ত্রণে নিয়ে কয়েক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিং টানেন তিনি। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তৃতীয় গোল এটি।

এবার আর্সেনালের বিপক্ষে লিভারপুলের ড্র

তিন মিনিট পর আলেকজান্ডার সরলথের হেডে ব্যবধান কমায় আতলেতিকো। আতলেতিকোর ২২টি শটের মধ্যে এটিই ছিল একমাত্র গোল। বাকি সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় দিয়েগো সিমিওনের দল।

প্রথমার্ধের শেষ দিকে কনর গ্যালাহারের ক্রসে সরলথের হেড অল্পের জন্য বাইরে যায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হুলিয়ান আলভারেজও একটি সুযোগ নষ্ট করেন।

চোটের কারণে কিলিয়ান এমবাপেকে ছাড়াই খেলতে নামা রিয়াল শেষ দিকে কিছুটা চাপে থাকলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে। বুধবার রাতে প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে ৫-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সা।

সোমবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আরও একবার মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল। গত বছর ২০২৫ সালের জানুয়ারিতে হওয়া ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছিল কাতালানরা।

এবারও সৌদি আরবে হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। ২০২৯ সাল পর্যন্ত দেশটিতে এই টুর্নামেন্ট আয়োজনের চুক্তি করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আতলেতিকোকে হারিয়ে ফাইনালে এল ক্লাসিকোর মঞ্চে রিয়াল

আপডেট সময় : ০৩:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬