তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 85
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ।
আজ বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
হাসিনা-কাদের-কামালসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ট্যাগস :
তারেক






















