ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৬:৫৪ পূর্বাহ্ন, রোববার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 74

সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ সুখবর। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিসিবি জানিয়েছে, ‘সাকিব আল হাসান ফ্রি থাকলে, এখন থেকে দেশ ও দেশের বাইরে জাতীয় দলে খেলবেন।’

এছাড়া তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও করেছে বিসিবি। সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে।

নিশ্চিত হলো বাংলাদেশের সুপার সিক্সের প্রতিপক্ষ

এদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্লেয়ার বাড়ছে। এবার চুক্তিতে থাকবেন ২৭ জন ক্রিকেটার বলেও জানিয়েছে বিসিবি।

বিশ্বকাপ ইস্যুর মধ্যে সাকিবের প্রসঙ্গ কিভাবে আসলো সেটা নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনস-এ যে আমাদের যে ২৭ জন চুক্তিবদ্ধ হবে সেখানে প্লেয়ার তালিকা নিয়ে। গ্রেড এ, বি, সি যেগুলি ছিল। তখন আলোচনা প্রসঙ্গে আমাদের একজন ডিরেক্টর আলোচনা সাপেক্ষেই প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিবের সাথে কথা হয়েছে আমাদের, সে খেলতে চায়। (বিসিবি) প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টার সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে তার নিজস্ব, সেগুলি যদি সরকার এলাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় দলে ফিরছেন সাকিব- সিদ্ধান্ত বিসিবির

আপডেট সময় : ১২:৩৬:৫৪ পূর্বাহ্ন, রোববার, ২৫ জানুয়ারী ২০২৬