ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিশ্চিত হলো বাংলাদেশের সুপার সিক্সের প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 76

নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্ব। ভারতের কাছে বড় ব্যবধানে হারের ফলে গ্রুপে বাংলাদেশের নিচে থেকে গ্রুপপর্ব শেষ করেছে নিউজিল্যান্ড। এতে করে সুপার সিক্স পর্বে বাংলাদেশের প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে।

গ্রুপপর্বে চারটি গ্রুপ থেকে তিনটি করে মোট ১২টি দল সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। ‘এ’, ‘সি’ ও ‘ডি’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপ থেকে উঠেছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

সুপার সিক্সে উত্তীর্ণ ১২ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’ ও ‘ডি’র দলগুলো খেলবে ২ নম্বর গ্রুপে, আর ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো খেলবে ১ নম্বর গ্রুপে। সে অনুযায়ী বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। তবে নিয়ম অনুযায়ী এই দলগুলোর সবার বিপক্ষে খেলতে হবে না বাংলাদেশকে।

বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড!

‘বি’ গ্রুপে দ্বিতীয় হওয়ায় বাংলাদেশ সুপার সিক্সে খেলবে ‘সি’ গ্রুপের প্রথম ও তৃতীয় হওয়া দল ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। ২৬ জানুয়ারি বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার সিক্সের লড়াই শুরু করবে আজিজুল হাকিম তামিমের দল। ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে যুবা টাইগাররা।

সুপার সিক্সে ওঠা দলগুলোর মধ্যে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মাত্র ১ পয়েন্ট নিয়ে পরের পর্বে গেছে। এই ১ পয়েন্ট নিয়েই সুপার সিক্সের ২ নম্বর গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে তারা। ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট ৪ করে, পাকিস্তানের ২। বাংলাদেশের নিচে রয়েছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে।

এই গ্রুপ থেকে সেরা দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিশ্চিত হলো বাংলাদেশের সুপার সিক্সের প্রতিপক্ষ

আপডেট সময় : ১১:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬