পোস্টাল ভোট: ৬ লাখ ৮৩ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে ব্যালট

- আপডেট সময় : ১০:৫৭:২৪ অপরাহ্ন, রোববার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 103
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে।
আজ (রোববার, ২৫ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ২৫ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত ৬ লাখ ৮৩ হাজার ১২২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীর অবস্থানরত দেশে পৌঁছেছে। ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। আর ৩ লাখ ৫৩ হাজার ৭৩৯ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
প্রবাসী ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্টঅফিস/ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৩১টি ব্যালট। ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ১৬ হাজার ২৭৪টি।
সালীম খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।—বাসস






















