ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস ইতালির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 169
189

প্রথমবার বিশ্বকাপে খেলার আগে ইতিহাস গড়ল ইতালি। আইসিসির পূর্ণ সদস্য কোনো বিপক্ষে প্রথম জয় পেল তারা। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ৪ উইকেটে জেতে ইতালি। অবশ্য প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খোঁয়ায় ওয়েনি ম্যাডসেনের দল।

আইসিসির পূর্ণ সদস্যের দলের বিপক্ষে এটাই প্রথম সিরিজ ছিল ইতালির। দুবাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় তারা। শুরুতে ব্যাট করতে নেমে ১৫৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় ইতালি।

বাংলাদেশের জন্য দুঃখ প্রকাশ স্কটল্যান্ডের বিশ্বকাপ দলের

জয়ের জন্য শেষ দুই ওভারে ইতালির দরকার ছিল ৩০ রান। তখন পর্যন্ত ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল আয়ারল্যান্ড। ১৯তম ওভার থেকে ইতালি তোলে ১৪ রান। তারপর শেষ ওভারে গ্র্যান্ট স্টেয়ার্ট। ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এর আগে অধিনায়ক ম্যাডিসনের ব্যাট থেকে আসে ইতালির ইনিংসের সর্বোচ্চ ৩৯ রান।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ৬ রান করে আউট হন আইরিশ ওপেনার রস আডায়ের। ১৩ রানে থামেন হ্যারি টেক্টর। আর লরকান টাকার সাজঘরে ফেরেন ০ রানেই। ২ রান আসে জর্জ ডকরেলের ব্যাট থেকে।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন পল স্টার্লিং। এছাড়া বেন কালিজ ২২, মার্ক আডায়ের ২৫, গ্যারেথ ডেলানি ১৮ ও ব্যারি ম্যাককার্থি ১১ রান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস ইতালির

আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬