দুই দফায় বেড়ে স্বর্ণের দাম ২ লাখ ৯১ হাজার টাকা

- আপডেট সময় : ১০:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 336
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম বাড়িয়েছে দুইবার। প্রথমে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা এবং ছয় ঘণ্টা পর দ্বিতীয়বার ১০ হাজার ৯০৬ টাকা দাম বাড়ানো হয়।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, দুই দফায় মোট ১৬ হাজার ৩৩০ টাকা দাম বেড়েছে। নতুন দাম আজ বিকাল ৪টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত মূল্যের ভিত্তিতে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সকালে স্বর্ণের ভরিতে বাড়ল ৫৪২৪ টাকা
আজ থেকে ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণ অলংকার বানাতে খরচ হবে ২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা। এর মধ্যে স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ১৩,১০৫ টাকা এবং ৬ শতাংশ মজুরি ১৫,৭২৫ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।























