ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরবর্তী সরকারের জন্য বেশকিছু কাজ এগিয়ে রাখা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 104
117

বর্তমান সরকার চাওয়া সত্ত্বেও ভারতের সাথে সম্পর্ক থমকে আছে, তবে নতুন সরকার এসে তা মসৃণ করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

নির্বাচনের এক সপ্তাহ আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে আয়োজিত বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১৭ মাস আগে দায়িত্ব নেয়ার পর তিনি একই মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। উপদেষ্টা জানান, ভারতের সাথে “গুড ওয়ার্কিং রিলেশন” বা ভালো কর্ম সম্পর্ক চাইলেও নানা কারণে তা বর্তমানে থমকে আছে।

বাংলাদেশসহ ১৯ দেশের অংশগ্রহণে পাকিস্তানে সামরিক মহড়া শুরু

তৌহিদ হোসেন দাবি করেন, চীন ও জাপানের সাথে সামরিক চুক্তি বা যুক্তরাষ্ট্রে পণ্যের শুল্ক কমানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পরবর্তী সরকারের জন্য এগিয়ে রেখেছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে সফলতা ও ব্যর্থতা উভয়ই আছে বলে মন্তব্য করেন তিনি। কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেয়ার বিষয়ে তিনি জানান, তিনি নিজে ফেরত দিলেও অন্য কোন কোন উপদেষ্টা ফেরত দিয়েছেন, তা তার জানা নেই।

নিউজটি শেয়ার করুন

পরবর্তী সরকারের জন্য বেশকিছু কাজ এগিয়ে রাখা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১০:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬