নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ: আইজিপি

- আপডেট সময় : ০২:০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 274
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘জনগণের আস্থা ফিরিয়ে আনতে’ পুলিশের জন্য সুযোগ বলে মন্তব্য করেছে ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
আইজিপি বলেন, ‘নির্বাচনে তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ব্যবহার হবে বডিওর্ন ক্যাম। জেলা পর্যায়ে ব্যবহার হবে ড্রোন।’
বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের আপিলের শুনানি নির্বাচনের পর
নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘৩১৭টি সহিংস ঘটনায় আহত ৬০৩ জন ও নিহত হয়েছেন মোট পাঁচজন। এছাড়াও অস্ত্রাগারের জমা থাকা ১ হাজারের বেশি ব্যক্তিগত অস্ত্র লুট হয়েছে।’
বাহারুল আলম বলেন, ‘নির্বাচনে সারা দেশে ঝুঁকিপূর্ণকেন্দ্র রয়েছে ২৪ হাজার। নিরাপত্তা নিশ্চিতে ১ লাখ সেনাবাহিনী ইন্টেনশিপ মোবাইল পেট্রোলে নিযুক্ত থাকবে। সর্বকালের সব থেকে নিরাপদ ইলেকশনের জন্য বেশি নিরাপত্তা নিয়েছে পুলিশ।’




















