ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 106
125

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তাদের মধ্যে বৈঠক হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পক্ষে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচিত হওয়ায় চীনের প্রিমিয়ার লি কিয়াং এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি আরও জানান, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। বিনিয়োগ কিংবা তিস্তা ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়নি। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, উন্নয়ন সহযোগী হিসেবে দুই দেশ কীভাবে কাজ করতে পারে—সে বিষয়ে মতবিনিময় হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব গ্রহণ

সাক্ষাতে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে সফরের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। হুমায়ুন কবির বলেন, সফরের বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত। বর্তমানে প্রধানমন্ত্রীর একাধিক অভ্যন্তরীণ অগ্রাধিকার রয়েছে। তিনি যখন বিদেশ সফর শুরু করবেন, তখন চীনের আমন্ত্রণ বিবেচনায় নেবেন।

বাংলাদেশ-চীনের সম্পর্ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ সম্পর্ক ঐতিহাসিক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় এর সূচনা হয়। সেই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সবসময়ই একটি শক্তিশালী সম্পর্ক বিদ্যমান। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভবিষ্যতে সম্পর্ককে আরও জোরদার করা, নতুন মাত্রায় উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের জনগণের স্বার্থ সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

আপডেট সময় : ০২:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬