ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে খাল খনন কর্মসূচী পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৬ অপরাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬
  • / 82
100

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচীর আওতায় সারাদেশে ২০ হাজার বর্গ কি.মি নদী খাল খনন ও জলাশয় খনন করা হবে। খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করে বাংলাদেশকে মরুভূমির হাত থেকে রক্ষা করে পানিকে যাতে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থা করা হবে।

রবিবার দুপুর ২ টার সময় দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ ২০২৬ ইং তারিখে এই খাল খনন শুভ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন।

কাহারোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একই সঙ্গে সাড়াদেশে খাল খনন উদ্বোধন করা হবে। কাহারোল উপজেলা বলরামপুর খাল পুনঃখনন করে কৃষকদের ৬ হাজার একর জমি চাষাবাদের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহীদুল ইসলাম ।পানিমন্ত্রণালয়ের সচিব ডঃ শাহাবুদ্দিন আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচাক মোঃ এনায়েত উল্লাহ, দিনাজপুর জেলা প্রসাশক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভুমি) প্রবীর বিশ্বাস, কাহারোল সার্কেল এএসপি মোঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার আহম্মেদ কচি। উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক মোঃ শামীম আলী প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাহারোলে খাল খনন কর্মসূচী পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৭:৪৬ অপরাহ্ন, রোববার, ৮ মার্চ ২০২৬