বিরোধীদের উত্থাপিত সব দাবি সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 56
সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ নানা বিষয়ে বিরোধীদের যে দাবিগুলো রয়েছে, সেগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ (শনিবার, ১৪ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে শুধু আগামীকাল (রোববার, ১৫ মার্চ) সংসদ অধিবেশন বসবে। এরপর ঈদের ছুটি শেষে ২৯ মার্চ শুরু হয়ে পুরো এপ্রিল মাসজুড়ে প্রথম অধিবেশন চলবে।
তিনি বলেন, ‘১৩৩টি অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটি করা হয়েছে, সে বিশেষ কমিটিতে এ বিষয়ে আলোচনা হবে।’
একই সময় বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’





















ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা সচেতন গ্রাহক ফোরামের