ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানজুড়ে বিস্ফোরণের শব্দ; আহভাজের হাসপাতাল ক্ষতিগ্রস্ত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 57

ইরানের রাজধানী তেহরানের মধ্যাঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স) সক্রিয় হওয়ার পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাংশেও ভয়াবহ বিস্ফোরণের খবর জানা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকায় ইরানের আরও অনেক শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সেখানে একজন নিহত হয়।

এছাড়া খোররামাবাদ ও উর্মিয়াতে দু’টি আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে, ফলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত এক হাজার ৫০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং চলমান হামলার প্রেক্ষাপটে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।

মধ্যপ্রাচ্যে সংঘাত: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

ইসফাহান, কারাজ এবং আহভাজেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। আহভাজে পাওয়া খবরে জানা যায়, বিস্ফোরণের ফলে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সব মিলিয়ে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত ৮০ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে, যার মধ্যে কিছু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অবশ্যই এ সংখ্যার মধ্যে হাসপাতাল, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং রেড ক্রিসেন্টের নিজস্ব স্থাপনাগুলোও রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানজুড়ে বিস্ফোরণের শব্দ; আহভাজের হাসপাতাল ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০২:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬