ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে সংঘাত: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 41

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালি খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না হলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

অন্য দিকে ইসরায়েল সতর্ক করে জানিয়েছে, চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

গণমাধ্যমের দাবি, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই তেলের দামে ঊর্ধ্বগতি শুরু হয়।

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে প্লেন ও গাড়ির সংঘর্ষ

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম ৬৫ সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১২ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই ক্রুড) ৮৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে উভয় ধরনের তেলের দামই ১ ডলারের বেশি কমে গিয়েছিল।

ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুডের মধ্যে ব্যারেলপ্রতি বর্তমান ব্যবধান ১৩ ডলারের বেশি। এই হার গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, হুমকি ও বাগাড়ম্বরের মতো বিষয়গুলো তেলের বাজারে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তবে এর দীর্ঘস্থায়ী গতিপথ মধ্যপ্রাচ্যের তেল প্রবাহের অবস্থা বিবেচনায় নির্ধারিত হতে থাকবে।

এর আগে শনিবার (২১ মার্চ) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আগেও বেশ কয়েকবার ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোকে নিশানা বানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে সংঘাত: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

আপডেট সময় : ০১:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬