লেবাননের গুরুত্বপূর্ণ প্রধান সেতুতে ইসরায়েলি হামলা

- আপডেট সময় : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / 74
লেবাননের গুরুত্বপূর্ণ প্রধান সেতু কাসমিয়েহতে হামলা চালানোর ঘটনাকে স্থল অভিযানের পূর্বাভাস হিসেবে উল্লেখ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
রোববার এই গুরুত্বপূর্ণ যোগাযোগপথসহ অন্যান্য বেসামরিক অবকাঠামোয় হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় একই সেতুতে দ্বিতীয়বার হামলা চালানো হয়। হামলায় উপকূলীয় মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ ক্ষতিগ্রস্ত হয়, যা দক্ষিণ ও মধ্য লেবাননের মধ্যে প্রধান যোগাযোগের একটি পথ।
কিম জং উন উত্তর কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি পুনর্নির্বাচিত
এর আগে লিতানি নদীর ওপর থাকা সব সেতু এবং সীমান্তসংলগ্ন বসতবাড়ি ধ্বংস করার নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এছাড়া হামলায় হিজবুল্লাহ কমান্ডার আবু খলিল বারজিকে হত্যার দাবি করেছে তেল আবিব।
এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় ২০ দিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯ জনে। এছাড়া আহত হয়েছে আড়াই হাজারের বেশি।





















