ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে আর্চারি টুর্নামেন্টে আলিফ-রামকৃষ্ণ-কুলসুমের দারুণ সূচনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 74

থাইল্যান্ডে চলছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছেন ২০টি দেশের ১৯৪ জন আর্চার। প্রতিযোগিতার কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের আর্চাররা।

এই আসরে অস্ট্রেলিয়ার তিন আর্চারকে হারিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও মোসা. কুলসুম আক্তার মনি।

কম্পাউন্ড মহিলা এককে এলিমিনেশন রাউন্ডের ১/২৪ ধাপে মনি ও বন্যা আক্তার বাই পেয়ে সরাসরি ১/১৬-এ উঠেন। অন্যদিকে জোমা আক্তার ১৩৫-১৩৭ ব্যবধানে হংকংয়ের প্রতিপক্ষের কাছে হেরে যান। ১/১৬ ধাপে মনি ১৪৬-১৪১ ব্যবধানে অস্ট্রেলিয়ার রেন্ডেল এলিজাবেথকে হারিয়ে শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে (১/৮) উঠেন। তবে বন্যা ১৪৫-১৪৬ ব্যবধানে ভারতের সালভে তেজাল রাজেন্দ্রর কাছে হেরে বিদায় নেন।

সাকিব আল হাসানের জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছা

রিকার্ভ পুরুষ এককে ১/২৪ ধাপে রাকিব বাই পেয়ে ১/১৬-এ উঠেন। রামকৃষ্ণ ৬-২ সেটে থাইল্যান্ডের প্রতিপক্ষকে এবং আলিফ ৬-০ সেটে হংকংয়ের প্রতিপক্ষকে হারিয়ে একই ধাপে জায়গা করে নেন।

১/১৬ ধাপে বাংলাদেশের তিন আর্চারই দারুণ পারফরম্যান্স দেখান। রাকিব ৬-০ সেটে স্লোভেনিয়ার দেজান ফ্যাবচিককে হারান। রামকৃষ্ণ ৬-২ সেটে অস্ট্রেলিয়ার জ্যাকশন ক্রিস্টোফারকে পরাজিত করেন। আর আলিফ ৭-১ সেটে অস্ট্রেলিয়ার তিয়াক রিয়ানকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন।

দলগত ইভেন্টেও ছিল বাংলাদেশের লড়াই। কম্পাউন্ড মহিলা দল (বন্যা, কুলসুম ও জোমা) ২১৬০-এর মধ্যে ২০৪৬ স্কোর করে পঞ্চম হয়। আর রিকার্ভ পুরুষ দল (রাকিব, আলিফ ও রামকৃষ্ণ) ১৯৫৯ স্কোর করে ষষ্ঠ স্থান অর্জন করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ডে আর্চারি টুর্নামেন্টে আলিফ-রামকৃষ্ণ-কুলসুমের দারুণ সূচনা

আপডেট সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬