ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 60

রাজধানীতে স্কুল চলাকালীন সৃষ্ট যানজট নিরসনে বিকল্প উপায় বের করতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী স্কুলের সময়ে রাজধানীর যানজট পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় এবং এর বিকল্প কী হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ বিষয়ে মন্ত্রণালয়কে একটি প্রস্তাবনা তৈরি করে তা উপস্থাপনের জন্য বলেছেন প্রধানমন্ত্রী।

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার বিতর্ক তৈরি করা হয়েছে: তথ্যমন্ত্রী

একটি উদাহরণ টেনে আতিকুর রহমান রুমন বলেন, রাজধানীর কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেড়শ জন শিক্ষার্থীর জন্য অন্তত একশটি গাড়ি স্কুলগেটে এসে ভিড় জমায়। এর ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদেরও স্কুলে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয়। মূলত এসব সমস্যা চিহ্নিত করেই বিকল্প সমাধানের পথ খুঁজতে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর এই সাক্ষাতের পর একই দিন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরবর্তীতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

স্কুল চলাকালে যানজট নিরসনের উপায় বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬