ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে স্পেন দূতাবাস পুনরায় চালুর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 74

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির পর শান্তিপূর্ণ সমাধানের অংশ হিসেবে তেহরান দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস এই তথ্য জানান।

আলবারেস জানিয়েছেন, তিনি ইরানে স্পেনের রাষ্ট্রদূত আন্তোনিও সানচেজ-বেনেদিতোকে তেহরানে ফিরে গিয়ে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। এর আগে গত মাসের ৭ তারিখে দূতাবাসটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।

আলবারেস বলেন, ‘এই সিদ্ধান্ত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির ফলে সৃষ্ট নতুন পরিস্থিতি প্রতিফলিত করছে।’ তিনি বুধবার তার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে এই পদক্ষেপের কথা জানিয়েছেন। এটি শান্তির প্রচেষ্টায় স্পেনের অবদান রাখার প্রতিশ্রুতি নির্দেশ করে বলে জানান তিনি।

আলবারেস ওমান, কাতার, বাহরাইন, কুয়েত এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। এছাড়া লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগির সঙ্গে আলাপকালে তিনি স্পেনের সমর্থন জানিয়েছেন এবং ইসরায়েলের লেবাননে চালানো নির্মম ও নির্বিচার হামলার কথা উল্লেখ করে এটিকে সমস্ত মানবতার বিবেকের জন্য কলঙ্ক” হিসেবে অভিহিত করেন তিনি। সূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তেহরানে স্পেন দূতাবাস পুনরায় চালুর ঘোষণা

আপডেট সময় : ০৫:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬