ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে লেগুনার পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / 246

মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়কে লেগুনার পেছনে পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোর সময় লেগুনার পেছনে দ্রুত গতির আকিজ গ্রুপের একটি স্টাফ বাস পিকাপটিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এরপর চলন্ত লেগুনা রাস্তার খালে পড়ে যায়।

এদিকে এ ঘটনায় নিহত এবং আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্তলে হাইওয়ে পুলিশ, সদর থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার। ওসি জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জে লেগুনার পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

আপডেট সময় : ০৭:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩