ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / 230

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেছেন,বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে। দেশের অবস্থা খুব ভালো, ঘোষিত সময়ে দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন হবে।

শুক্রবার (২৪ নভেম্বর) সিলেটে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এমন্তব্য করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিগত টানা ১৫ বছর দেশের উন্নয়নে অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা, এতে দেশের জনগন বিপুলভাবে আমাদের পাস করাবেন বলে তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বিদেশীদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। আর তারা আমাদের ত্যাক্ত করলে জবাব কিভাবে দিতে হয় তা আমাদের জানা আছে।

মন্ত্রী আমেরিকা সরকারকে খুব বাস্তববাদী সরকার উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের সমর্থন দেয়নি।

কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য তারা আমাদেরকে সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিতে বাধ্য হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ঘোষিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩