ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকি দেওয়ার অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / 225

সমাবেশে প্রকাশ্যে নিজ নির্বাচনী এলাকার এক ইউপি চেয়ারম্যানকে হুমকি ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শোকজ করা হয়েছে।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সদর সিনিয়র সহকারী জজ সেফাতুল্লাহ আজ বৃহস্পতিবার তাঁকে শোকজের নোটিশ পাঠিয়েছেন। শোকজ নোটিশে শাহরিয়ার আলমকে স্ব-শরীরে উপস্থিত হয়ে অথবা তাঁর প্রতিনিধি পাঠানোর মাধ্যমে এর জবাব দিতে বলা হয়েছে।

শাহরিয়ার আলম এই আসনে টানা তিনবারের এমপি। আসন্ন দ্বদাশ জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি।

শোকজ নোটিশে নির্বাচনী অনুসন্ধান কমিটি উল্লেখ করেন, গত ২ ডিসেম্বর শাহরিয়ার আলম চারঘাট উপজেলার ফরহাদ আলাউদ্দিন স্কুল মাঠে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী রায়হানুল হকের কর্মী মেরাজুল ইসলাম ওরফে মেরাজ চেয়ারম্যানকে কুলাঙ্গার বলেন। আগামী ১৭ ডিসেম্বরের পর তাঁকে দেখে নেওয়ার নির্দেশ দেন তাঁর অনুসারিদের। এ ছাড়া আগামি ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার প্রচার সভা না করার বিধান সত্বেও শাহরিয়ার আলম নির্বাচনী সভা করেছেন। এতে তিনি বিদ্যমান ২০০৮ সালের নির্বাচনী আইনের ৬ (গ) ও বিধি-১১ (ক) এবং ১২ ধারা লঙ্ঘন করেছেন। এসব অভিযোগ নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে চিহিৃত।

এর আগে বুধবার বাঘা উপজেলার পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে শাহরিয়ার আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। মেরাজুল রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের পক্ষে তিনি নির্বাচনে কাজ করছেন।

রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শোকজ করেছেন। জবাব পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

হুমকি দেওয়ার অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ

আপডেট সময় : ০৩:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩