ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টি আওয়ামী লীগের মিত্র: তথ্যমন্ত্রী

রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ০৫:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / 220

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের মিত্র। গত ১৫ বছর ধরে দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাসহ অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে মিত্র হিসাবে কাজ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সহযোগী শক্তি হিসাবে কাজ করছে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালেও একইভাবে কাজ করেছে দলটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে আওয়ামী লীগ রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে বিভাগীয় নির্দেশনা ও মতবিনিময় সভায় গনমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে দেশ বিরোধী, জনবিরোধী অপশক্তিকে খুঁজে বের করতেই বিভাগীয় শহর রংপুরে স্থানীয় আওয়ামী লীগ যোদ্ধাদেও সাথে মিলিত হতে এই উদ্যোগ।

এসময় মন্ত্রী বলেন, নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে এই নির্বাচনেও মহাজোট করার আলোচনা চলছে। জাতীয় পার্টি একক নির্বাচন করতে চাচ্ছে। এরপরেও অনেক দলের সাথে আলোচনা চলছে। বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, নির্বাচন প্রতিহতের ঘোষনা দেয়া নির্বাচন বিরোধীরা পালিয়ে গিয়ে গুপ্ত স্থান থেকে গাড়ি পোড়ানোর ডাক দিচ্ছে। তাদের অসৎ ইচ্ছা কখনও পুরোন হবে না।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, ওয়াসেকা আয়শা খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেও সদস্য অ্যাডভোকেট হোসেন আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের আট জেলার দলীয় নেতাকর্মীসহ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জাতীয় পার্টি আওয়ামী লীগের মিত্র: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩