ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে বিদায় করে ফাইনালে আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / 201

এবারের যুব এশিয়া কাপে চমক দেখাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গ্রুপপর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দেয়া আরবরা সেমিফাইনােলে বিদায় করেছে পাকিস্তানকে। উঠেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে। শিরোপা নিষ্পত্তির লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে আরবরা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকেরা। শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। অবশ্য ২০০ পেরোনোর আগেই অলআউট হয়ে যায় আরব আমিরাত। ৪৭.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রানের পুজি পায় আরব আমিরাতের যুবারা। জবাবে ১৮২ রানে গুটিয়ে যায় জুনিয়র পাকবাহিনী।

এদনি স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন আয়ান আফজাল খান। এছাড়া আরিয়নশ শর্মা ৪৬ এবং ইথান ডিসৌজা ৩৭ রান করেন। বোলিংয়ে পাকিস্তানের উবেইদ শাহ সর্বোচ্চ ৪ টি এবং আলি আসফান্দ এবং আরাফাত মিনহাস ২ টি করে উইকেট নেন।

১৯৩ রানের জবাবে ব্যাট করতে নামলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই পাকিস্তানকে আটকে দেয় আরব আমিরাতের বোলররা। ৪৯.৩ ওভার খেলে ১৮২ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ১১ রানে জয় পায় স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে সাদ বাইগ ৫০ এবং আজান আওয়াইস ৪১ রান করেন। আরব আমিরাতের হয়ে ২ টি করে উইকেট নেন আয়মান আহমেদ এবং হার্দিক পাই।

এর আগে সেমিফাইনালের আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। আগামী ১৭ ডিসেম্বর ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে আরব আমিরাত।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানকে বিদায় করে ফাইনালে আরব আমিরাত

আপডেট সময় : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩