ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ভোটকেন্দ্রে ব্যালট বাক্সে আগুন, পুলিশের গুলি

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, রোববার, ৭ জানুয়ারী ২০২৪
  • / 236

টাঙ্গাইলের গোপালপুরের একটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে তিন নম্বর কক্ষ থেকে একটি ব্যালট পেপার ভর্তি বাক্স বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্সটি পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ব্যালট বাক্সে প্রায় তিনশ ব্যালট পেপার ছিল। পরে সেখানে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ব্যালট বাক্স উদ্ধারে পাঁচ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছেন।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনা নিয়স্ত্রণে পাঁচ রাউন্ড গুলি করা হয়েছে। এ ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছেন। অভিযোগ দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে ভোটকেন্দ্রে ব্যালট বাক্সে আগুন, পুলিশের গুলি

আপডেট সময় : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, রোববার, ৭ জানুয়ারী ২০২৪