ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন মেজর হাফিজ, মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৫:১৮ অপরাহ্ন, রোববার, ১০ মার্চ ২০২৪
  • / 219

রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ আ স ম শামস জগলুল হোসেন এ আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তাপস কুমার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী গত ৫ মার্চ মেজর (অব.) হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন মেজর (অব.) হাফিজ আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেছিলেন।’

গত ২৮ ডিসেম্বর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা এ মামলায় বিএনপিনেতা মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের এক বছর ৯ মাস করে কারাদণ্ড দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৪ জুন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে রাস্তায় সমাবেশ করার সময় আসামিরা পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। তারা রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

২০১৪ সালের ২৯ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

জামিন পেলেন মেজর হাফিজ, মুক্তিতে বাধা নেই

আপডেট সময় : ০২:০৫:১৮ অপরাহ্ন, রোববার, ১০ মার্চ ২০২৪