কমলো সাধারণ হজ প্যাকেজের খরচ

- আপডেট সময় : ০৩:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
- / 201
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে ১ লাখ ৪ হাজার ১৭৮ টাকা এবং বেসরকারিভাবে ৮২ হাজার ৮১৮ টাকা কমানো হয়েছে। শনিবার (২০শে এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘হজ যাত্রী প্রশিক্ষণ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ্জ পালন করতে পারেন সে বিষয় সরকার তৎপর রয়েছে । তিনি জানান, একই সঙ্গে চেষ্টা চলছে যাতে, যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে হজ-সংক্রান্ত দাপ্তরিক সব প্রক্রিয়াগুলো আরও সহজ করার।
ফরিদুল হক জানান, টাকার বিপরীতে ডলারের দাম বাড়ার পরেও হজ প্যাকেজের খরচ কমানো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায়।
প্রশিক্ষণে হজ্জের নিয়ম, হজ্জক্যাম্পে, বিমান বন্দরে, সৌদি আরবে হজ্জের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থা নিয়ে হজ যাত্রীদের হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে হজ যাত্রীদের সব ধরনের দায়িত্ব ও সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
























