খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ারে রিজভী

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:২৮:৪১ অপরাহ্ন, রোববার, ২৩ জুন ২০২৪
- / 173
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রোববার (২৩ জুন) দুপুরে তিনি হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন।
হাসপাতালে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন রিজভী। তিনি মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. জাফর ইকবালের সঙ্গে সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তার সঙ্গে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

























