ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১-১৪ অক্টোবর তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩২:১৭ অপরাহ্ন, রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 143

রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১-১৪ অক্টোবর মধ্যরাতে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামাও বন্ধ থাকবে। আজ (রোববার, ২৯ সেপ্টেম্বর) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল বলেন, ‘রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য অক্টোবরের ১৪ তারিখ পর্যন্ত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এ সময় বিমানবন্দরে সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।’

ক্যাপ্টেন আরো জানান, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি রানওয়ে রক্ষণাবেক্ষণ। এর অংশ হিসেবে রানওয়ে সেন্টারলাইন লাইটস, টাচ ডাউন জোন লাইটস, ইন্টলেশন অব স্টপওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে-১৪ এবং ৩২ এর কাজ করা হবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতোমধ্যে নোটাম জারি করা হয়েছে।

এর আগে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য ২০২২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

১-১৪ অক্টোবর তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

আপডেট সময় : ০৯:৩২:১৭ অপরাহ্ন, রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪