ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৭০০

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 97

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধে অন্তত ৫৮ হাজার ৭৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ৯৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৫১১ জন আহত হয়েছেন, ইসরায়েলি হামলায় আহত হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৮৫ জনে।

উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক হতাহত ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় মানবিক সহায়তা পেতে গিয়ে ১৪ ফিলিস্তিনি নিহত ও ৯৪ জন আহত হয়েছেন, যার ফলে ত্রাণ খুঁজতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ৮৯১ জনে দাঁড়িয়েছে, ২৭ মে থেকে এ পর্যন্ত ৫,৭৫৪ জনেরও বেশি আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করে, জানুয়ারিতে অনুষ্ঠিত যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি ভেঙে দেয়। কাতারের রাজধানী দোহায় নতুন চুক্তির জন্য আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৭০০

আপডেট সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫