ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 72

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে, যা সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিকাদার এগুলো দ্রুত ঠিক করবে। এই মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। পুরুষ-মহিলাদের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে। আশা করি, এই মডেল মসজিদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার কোণাকোণায় সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে।

আজ (সোমবার, ১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‌‘ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ১০টি মডেল মসজিদে বড় ধরনের কোনো ক্রস মিসটেকের খবর এখনও আসেনি। কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি রয়েছে, যা ঠিকাদার ও প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এসময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামের আমীর মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫