‘পিআরের কথা বলে নির্বাচন ভন্ডুলের চেষ্টা রুখে দেবে জনগণ’

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 181
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, পিআর-এর নামে যারা বলেন, নির্বাচন দেবেন না; তারা যতই আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন—কোনো লাভ হবে না। পিআরের কথা বলে নির্বাচন ভন্ডুলের যেকোনো চেষ্টা জনগণ রুখে দেবে।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, বাংলাদেশের সংবিধান নিয়ে কোনো কথা মানা যাবে না। সংবিধানসম্মতভাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। এ সব ষড়যন্ত্রে আপনাদের কোনো লাভ হবে না। লাভ হবে দিল্লির। পিআরের ধূঁয়ো তুলে যারা নির্বাচন ভন্ডুল করতে চায়, তাদের সেই অপখেলা জনগণ রুখে দেবে।























