ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যক্তিগত স্বার্থ হাসিলে পিআর পদ্ধতির নির্বাচন দাবি করছে একটি দল’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 53

নির্বাচনকে বাধাগ্রস্ত ও নিজেদের অস্তিত্ব ধরে রাখতেই একটি নির্দিষ্ট দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে। এটি একটি অযৌক্তিক দাবি। এসব দাবি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যবসায়ী বেলাল-ই-বাকী ইদ্রিশী। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ র‍্যালি ও মোটরসাইকেল শোডাউন উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এ দলটি নিজের অস্তিত্ব রক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে আঁতাত করেছেন। তারা জনগণের শত্রু হিসেবে পরিচিত আওয়ামী লীগের সঙ্গেও আঁতাত করে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন। এখন তারা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে।’

তিনি বলেন, ‘জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচন চায়—এটি আমাদের দেশে প্রচলিত একটি প্রথা। অতীতেও কারচুপি করে সুষ্ঠু নির্বাচন ব্যাহত করা হয়েছে, নির্বাচনের নামে প্রহসন করে একটি ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছে ১৫ বছর। সেই ফ্যাসিস্ট দোসররা আবারও এ নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য আজকে পিআর পদ্ধতির কথা বলছে। এটি জনগণের সঙ্গে প্রচারণা।’

আরও পড়ুন: দাবি না মানলে নির্বাচন গ্রহণযোগ্য নয়, এমন অবস্থান অগণতান্ত্রিক: আমীর খসরু

তিনি আরও বলেন, ‘জনগণ ভোট যাকে খুশি তাকে দিবে। যারা পিআর দাবি করছে তারা দেশ ও জাতিকে বিভ্রান্ত করছে। আপনারা দেখেছেন, কখনও বিএনপির সাথে এবং কখনও ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে এই দলটি। কেবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাতে তাদের এসব আয়োজন। জনগণের যদি প্রকৃত সমর্থন থাকতো তারা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করতেন না।’

এসময় শিবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পাঁচ শতাধিক মোটরসাইকেলসহ আনন্দ র‍্যালিতে অংশ নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করেন এ নেতা।

নিউজটি শেয়ার করুন

‘ব্যক্তিগত স্বার্থ হাসিলে পিআর পদ্ধতির নির্বাচন দাবি করছে একটি দল’

আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫