ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি না মানলে নির্বাচন গ্রহণযোগ্য নয়, এমন অবস্থান অগণতান্ত্রিক: আমীর খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 46

দাবি না মানলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এমন দাবি অগণতান্ত্রিক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জনঅধিকার পার্টির বর্ষপূর্তি ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামীতে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে।

আরও পড়ুন: ‘পিআরের কথা বলে নির্বাচন ভন্ডুলের চেষ্টা রুখে দেবে জনগণ‌’

তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প চিন্তা দেশের জন্য ভয়াবহ ক্ষতি নিয়ে আসবে। সংস্কার প্রক্রিয়ায় যেসব বিষয়ে একমত হবে সেগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। বাকিগুলো নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দিতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অর্থনৈতিক গণতন্ত্রায়নের স্লোগানকেও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি।

নিউজটি শেয়ার করুন

দাবি না মানলে নির্বাচন গ্রহণযোগ্য নয়, এমন অবস্থান অগণতান্ত্রিক: আমীর খসরু

আপডেট সময় : ০৩:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫