ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 57

নির্বাচন বানচাল করতে দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আগামী নির্বাচনকে বানচালের চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে রুখে দেওয়া হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের মধ্যে থেকে কেউ কেউ বিতর্কিত বক্তব্যের মাধ্যমে জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ফারুক অভিযোগ করেন, নির্বাচনকে বিভ্রান্ত করার জন্য পিআরসহ নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল।

সবজির দাম বাড়তি, বাজার মনিটরিংয়ের উদ্যোগ নেই

এ সময়, যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে কথা বলছেন, তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।

জয়নুল আবদিন ফারুক বলেন, শুধু শেখ হাসিনা নয়, শেখ মুজিবের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়নি। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবারও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এই ইউনুস সরকারের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, তাহলে জনগণ প্রতিহত করবে। নির্বাচনকে বানচাল করার জন্য নানা পদ্ধতি, নানা কায়দা, পিআর, মব সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য ১৬ বছর ধরে অনেক চেষ্টা করা হয়েছে। মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছতে পারেনি। পাথর মেরে ছবি ভেঙে ফেলা যায়, কিন্তু হৃদয় থেকে নাম মুছে ফেলা যায় না।

বিএনপি চেয়াপারসনের এই উপদেষ্টা বলেন, এদেশের জনগণ জানে– শহীদ জিয়ার দল যতবারই ক্ষমতায় গিয়েছে, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। তারেক রহমানের যে আত্মত্যাগ, ইন্টেরিম গভমেন্ট যদি একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে, তাহলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

সভায় উপস্থিত ছিলেন– তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের সভাপতি শেখ শামীম হাসান অনিক, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদিন

আপডেট সময় : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫