ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ জিতে বিশ্বকাপের টিকিট পেল ভারত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 48

এশিয়া কাপ হকিতে একতরফা দাপট দেখাল ভারত। শিরোপা নির্ধারণী ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো মহাদেশীয় আসরের মুকুট নিজেদের করে নিলো ম্যান ইন ব্লুজরা। জোড়া গোল করলেন দিলপ্রীত সিং, বাকি দুটি গোল সুখজিৎ সিং ও অমিত রোহিদাসের।

ঘরের মাঠে এবারের আসরে গ্রুপ থেকে ফাইনাল, গোটা টুর্নামেন্টে একটা ম্যাচও হারেননি হারমনপ্রীত সিংরা। আর ফাইনালে কোরিয়াকে উড়িয়ে পরের বছর হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে ভারত। তারা বিশ্বের চতুর্থ দল যারা প্রতিটি হকি বিশ্বকাপে খেলেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিহারের রাজগীরে ম্যাচের একেবারে শুরুতেই গোল করে ভারত। মাত্র ৩১ সেকেন্ডের মধ্যে রিভার্স হিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন সুখজিৎ সিং। এরপর মুর্হুমুহু আক্রমণও শানিয়েও খুব বেশি লাভ হয়নি ভারতের।

আরও পড়ুন-বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির প্রথম জয়

দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে লং বল নামিয়ে গোল করেন দিলপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টারে তৃতীয় গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ভারতকে। অধিনায়ক হরমনপ্রীত সিং বৃত্তের মধ্যে থাকা রাজিন্দরকে পাস দিয়েছিলেন। তার থেকে পাস পেয়ে দিলপ্রীত গোল করেন।

চতুর্থ কোয়ার্টারেও ভারতের আক্রমণ বজায় থাকে। পাঁচ মিনিটের মধ্যে চতুর্থ গোল করে তারা। পরে একটি গোল শোধ করে কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে গোল করেন সন দাইন। তাতেই গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতল ভারত।

গ্রুপ পর্বে চিন, জাপান, কাজাখস্তানকে হারান হরমনপ্রীতরা। সুপার ফোরে এই দক্ষিণ কোরিয়ার কাছেই ২-২ গোলে আটকে গিয়েছিল। এদিন অবশ্য দাপটের সঙ্গেই এশিয়া কাপ জিতে নিল ভারত।

নিউজটি শেয়ার করুন

এশিয়া কাপ জিতে বিশ্বকাপের টিকিট পেল ভারত

আপডেট সময় : ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫