ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পোউডে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 67

জেন-জির বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পর পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পোউডে। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়। তবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ এখনো থামেনি। বরং নেপালের রাজনৈতিক সংকট আরও গভীর রূপ নিচ্ছে।

অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, এর আগে দেশজুড়ে জেন-জিদের নেতৃত্বে চলা বিক্ষোভের জেরে আজ পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে আজও সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন।

এসময় বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। অন্যদিকে গতকাল সংসদ ভবনে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়।

আরও পড়ুন: বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান-প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার।

সরকারের এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল রাজপথে নেমে বিক্ষোভ করেন নেপালের কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের বেশির ভাগই তরুণ বা জেন-জি প্রজন্মের। রাজধানী কাঠমান্ডুসহ অন্তত সাতটি শহরে এদিন ব্যাপক বিক্ষোভ হয়।

নিউজটি শেয়ার করুন

পদত্যাগ করেছেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পোউডে

আপডেট সময় : ১১:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫