ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়েরবাজারে একাত্তরের শহীদদের প্রতি ডাকসু নেতাদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 56

রায়েরবাজারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

এর আগে, জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর কথা জানান।

এ সময় তারা ৭১ এবং ২৪’র শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন। সেইসাথে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান তারা।

দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন: শুরু হয়েছে ভোট গ্রহণ

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।

জিএস এস এম ফারহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় কাজের মাধ্যমে সেই চেষ্টা করব।

এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের অ্যাজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদে বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

রায়েরবাজারে একাত্তরের শহীদদের প্রতি ডাকসু নেতাদের শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫