তুরস্কের ক্লাবে যোগ দিয়েছেন আন্দ্রে ওনানা

- আপডেট সময় : ০৪:২৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / 93
ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন আন্দ্রে ওনানা। ক্লাবটিতে ২০২৫-২৬ মৌসুমের বাকি সময় ধারে খেলবেন ২৯ বছর বয়সী এ গোলরক্ষক। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) তুরস্কের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এ চুক্তি সম্পন্ন হয়।
ধারণা করা হচ্ছে এবারের প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে দলে না থাকায় ম্যানইউ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন ক্যামেরুনের এ গোলরক্ষক।
আরও পড়ুন: হংকংকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের
এরিক টেন হাগের অধীনে ২০২৩ সালে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে যোগ দেন ওনানা। ইউনাইটেডের জার্সিতে তিনি ১০২ ম্যাচ খেলেছেন এবং ২০২৪ সালে এফএ কাপজয়ী দলের অংশ ছিলেন। এ মুহূর্তে ইউনাইটেডের গোলরক্ষক হিসেবে রয়েছেন ল্যামেন্স, আলতায় বাইন্দির এবং টম হিটন। তাদের নিয়েই রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামছে রুবেন আমোরিমের শিষ্যরা।


























