ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিন সংকট নিয়ে তারেক রহমানের গভীর উদ্বেগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 74

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিলিস্তিন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিরা সব সময় ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে থেকেছেন এবং ঔপনিবেশিক দমন-পীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে সংহতি প্রকাশ করেছেন।

আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সরকারের নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনা হৃদয়বিদারক। এ পরিকল্পনা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ কার্যত রুদ্ধ করবে।’

তিনি আরও বলেন, ‘দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিনিদের ভূমি, সংস্কৃতি ও ইতিহাসকে নিশ্চিহ্ন করার জন্য যে পদক্ষেপ নিয়েছে, তা সরাসরি গণহত্যা ও পরিকল্পিত জাতিগত নিধনের শামিল।’

কাতারে ইসরাইলি হামলার জবাব দেওয়ার ইঙ্গিত পাক প্রধানমন্ত্রীর

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে অনেক বাংলাদেশি বাস করেন এবং কাজ করেন। ইসরাইলি সরকার যেভাবে পুরো অঞ্চলকে এক অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে, তাতে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘আমি জোরালোভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি যেন তারা ইসরাইলি সরকারের এই বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানায় এবং তাদের ওপর চাপ সৃষ্টি করে। একইসঙ্গে আমি আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানাই, গাজায় ইসরাইলি সরকারের সুস্পষ্ট গণহত্যা বিষয়ে যেন তারা আর দেরি না করে রায় প্রদান করে, কারণ ফিলিস্তিনিরা এরইমধ্যে ভয়াবহ ভোগান্তির শিকার হচ্ছেন।’

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিন সংকট নিয়ে তারেক রহমানের গভীর উদ্বেগ

আপডেট সময় : ১০:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫