বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, কবে থেকে শুরু সিরিজ?

- আপডেট সময় : ০৭:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / 80
বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। টানা পাঁচ দেশের বিপক্ষে সিরিজ খেলবে তারা। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। আর এই সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলতি মাসের শেষ দিকে শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যা অনুষ্ঠিত হবে ২৭, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর।
এরপর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। প্রথম টেস্টটি আহমেদাবাদে শুরু হবে ২ অক্টোবর থেকে এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি দিল্লিতে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ থেকে এক প্রকার ছিটকেই গেছে টাইগাররা
ভারত সফর শেষে বাংলাদেশে পাড়ি জমাবে ক্যারিবিয়ানরা। যেখানে তিন করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০, এবং ২৩ অক্টোবর।
এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭, ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। তবে, ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বাংলাদেশের পর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলে বছর শেষ করবে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর
দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর
তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর
প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি: ১ নভেম্বর

























