ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৭:২৯ অপরাহ্ন, রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 65

চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যায়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।

নুরের অনিচ্ছা সত্ত্বেও তার পরিবার ও দলীয় সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য গণঅধিকার পরিষদের নেতারা সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বাধিক ১২ জনের মৃত্যু

তবে একইসঙ্গে বর্বরোচিত এ হামলার ২৪ দিন অতিক্রান্ত হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনের কোনো অগ্রগতি না হওয়ায় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সুপরিচিত একজন রাজনৈতিক নেতা ও দলীয় প্রধানের ওপর আক্রমণ অন্যান্য রাজনৈতিক নেতাদের জন্য তথা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তাই অনতিবিলম্বে এ বর্বরোচিত হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণে গণঅধিকার পরিষদের নেতারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

অন্যথায় দেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদ রাজপথে কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। বিজ্ঞপ্তিতে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গণঅধিকার পরিষদ।

নিউজটি শেয়ার করুন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর

আপডেট সময় : ০৯:২৭:২৯ অপরাহ্ন, রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫