দাদাসাহেব ফালকে সম্মান পেলেন মোহনলাল

- আপডেট সময় : ১২:২৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 48
ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মোহনলাল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মান তুলে দেন।
ঐতিহ্যবাহী সোনালি পাড়ের সাদা ধুতি-পাঞ্জাবি পরে মোহনলাল মঞ্চে উপস্থিত হন এবং এই পুরস্কার মালয়ালাম চলচ্চিত্র জগৎকে উৎসর্গ করেন। তিনি বলেন, “রাজ্যের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক হিসেবে এই জয় আমার একার নয়, গোটা মালয়ালাম ইন্ডাস্ট্রির। আমাদের সৃজনশীলতার উত্তরাধিকারের প্রতীক এই সম্মান।”
হলিউড সফরে দীপিকা? আর্থিক মামলায় বিপাকে জ্যাকলিন
মোহনলালের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। তিনি এক্স-এ মালয়ালাম ভাষায় একটি পোস্টে মোহনলালকে অভিনন্দন জানিয়ে লেখেন, “আমি আপনার কাজ এবং শিল্পীসত্তার মহান ভক্ত। আপনার অজেয় প্রতিভা দিয়ে এভাবেই আমাদের গর্বিত করতে থাকুন এবং আমাদের সবার জন্য ‘পাঠ’ হয়ে থাকুন।”
উল্লেখ্য, প্রায় সাড়ে চার দশকের অভিনয় জীবনে চার শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন মোহনলাল। এর আগে তিনি দুবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।


























