ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে পড়ার পরও বার্সেলোনার দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 44

রিয়াল ওবেইদোর মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে বিরতির পর ঘুরে দাঁড়িয়ে শুধু জয়ই নয়, হ্যান্সি ফ্লিকের শিষ্যরা দেখিয়েছে একপেশে আধিপত্যও। ৩-১ গোলের এই জয়ে লা লিগা টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে কাতালানরা।

বৃহস্পতিবার রাতে শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু গোলের সামনে বারবার ব্যর্থ হচ্ছিল তারা। উল্টো গোলরক্ষক হুয়ান গার্সিয়ার বড় ভুলে পিছিয়ে পড়ে দলটি। তবে পরের ভাগে ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেয় ব্লাউগ্রানারা। গোল করেন এরিক গার্সিয়া, রবার্ট লেভানডফস্কি ও রোনাল্ড আরাউহো, যা নিশ্চিত করে তাদের পূর্ণ তিন পয়েন্ট।

৮০ শতাংশ বল পজেশনের পাশাপাশি পুরো ম্যাচে ২০টি শট নেয় বার্সার ফুটবলাররা। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে ওবেইদো ৭ শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে। ম্যাচ শুরুর মিনিট তিনেকের মাথায় দানি অলমো ক্রসবারের ওপর দিয়ে শট মারেন। এরপর ২৫ মিনিটের মাঝে মার্কাস রাশফোর্ড ও রাফিনিয়ার শট ঠেকিয়েছেন ওবেইদো গোলরক্ষক। ৩০ মিনিটের পর রাফিনিয়ার আরেকটি শট গোলপোস্টে লেগে ফেরে। আরাউহোর আরেকটি শট ফিরিয়ে হতাশ করেন প্রতিপক্ষ গোলরক্ষক।

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান

এক মিনিটের মাথায় মারাত্মক ভুল করেছেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। নিজের সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি প্রতিপক্ষের পায়ে বল মেরে বসেন। সেই ভুলের পুরো ফায়দা তুলেছেন আলবার্তো রেইনা। প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া শটে তিনি লিড এনে দেন ওবেইদোকে। পরবর্তীতে কাতালানরা সমতায় ফেরে ৫৬তম মিনিটে। ফেররান তোরেস প্রথমে ঠিকঠাক শট নিতে না পারলে, সুযোগ আসে এরিক গার্সিয়ার কাছে। স্প্যানিশ ডিফেন্ডার পা ছুঁয়ে সেটিকে গোলে পরিণত করেন।

প্রায় দশ মিনিট পর লেভান্ডফস্কি মাঠে নামেন রাফিনিয়ার বদলি হিসেবে। আর ৫ মিনিটের মধ্যেই তিনি দারুণ এক হেডে বার্সাকে লিড এনে দেন। ফ্রেংকি ডি ইয়ংয়ের বাড়ানো ক্রসে মাথা ছোঁয়ান পোলিশ স্ট্রাইকার। ৮৮ মিনিটেই বার্সা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। এবার রাশফোর্ডের কর্নারে পাঠানো বলে আরাউহো হেডে গোলটি করেছেন।

নিউজটি শেয়ার করুন

পিছিয়ে পড়ার পরও বার্সেলোনার দাপুটে জয়

আপডেট সময় : ০১:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫