বিএনপিকে আদর্শিক দল হিসেবে জনগণ দেখতে চায়: আমির খসরু
- আপডেট সময় : ০৭:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 40
গৎবাঁধা রাজনীতি আর চলবে না। বিএনপিকে আদর্শিক দল হিসেবে জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভ্যাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আমরা ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না: জামায়াত আমির
আমির খসরু বলেন, ‘জনগণের মনজগতে বড় পরিবর্তন এসেছে সেগুলো ধারণ করেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে ভিশন থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে শুধু রাজনীতিই নয়, অর্থনীতি ও খেলাধুলাকে গণতান্ত্রায়ন করতে হবে।’
এসময় বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটা অঞ্চলে স্পোর্টস সেন্টার করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
স্পোর্টসকে সফট পাওয়ার আখ্যা দিয়ে আমীর খসরু বলেন, ‘বিশ্বের অনেক দেশ খেলাধুলার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশও স্পোর্টসের মাধ্যমে বিশ্বে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশের খেলাধুলায় বড় পরিবর্তন আসবে এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।
























হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু