সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 46
দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এ ব্যাপারে দেশবাসী কেউ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।’
দুর্বল হয়েছে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে প্রায় এক লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে। সারাদেশে প্রায় ২৪টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে বিজিবির ৪৩০ প্লাটুন কাজ করছে। ২ লক্ষ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে কমিটির সাতজন সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। এছাড়া নিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের এনটিএমসির অ্যাপের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে। পূজায় সারাদেশে ৭০ হাজারের মতো পুলিশ সদস্য কাজ করছেন। পুলিশ এবং আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা গতবারের ন্যায় দায়িত্ব পালন করে যাচ্ছে।
এসময় খাগড়াছড়ি ইস্যুতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা নিরসনে সব পক্ষকে সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সমাধানের চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।





















অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই