ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 69

আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস। এদিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা জানানো হবে। দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছর দিবসটি পানৈ করা হবে। এছাড়া, গত ২৯ সেপ্টেম্বর থেকে জাতীয় শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও একযোগে এই বিশেষ সপ্তাহ পালন করবে।

এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।

হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ : বাণিজ্য উপদেষ্টা

দিবসটি উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শিশুদের অভিভাবকরাও তাদের অনুভূতি প্রকাশ করবেন। অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্ব শিশু দিবসে গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা

আপডেট সময় : ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫